শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়ন ছাএলীগের সাধারণ সম্পাদক মোঃ রিবল মাহমুদ (২৩)এবং সরকারি শামসুর রহমান কলেজের ছাত্র মোঃ সাইফুল ইসলাম(২০) সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন বলে জানা গেছে।
এতে সিয়াম সরদার (২০)নামে আরো এক ব্যাক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।দূর্ঘটনার পর পরই তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, অবস্থার অবনতি দেখে তাদেরকে তাৎক্ষণিক শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কত্বব্যরত চিকিৎসক সেখানে দুজনকে মৃত বলে ঘোষনা দেন।এবং একজনকে দ্রুত ঢাকা নিয়ে যাওয়ার কথা বলা হয়।
জানা যায়, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে গোসাইরহাটের সাইক্কা ব্রীজের ঢাল থেকে মটর সাইকেল যোগে নামার সময় এ দূর্ঘটনার শিকার হন তারা। তবে তারা মটর সাইকেল টি হাই স্পিডে চালিয়েছেন বলে ধারনা করা হয়েছে।
নিহত রিবল মাহমুদ (২৩) গোসাইরহাট সরকারি শামসুর রহমান কলেজের রাস্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। নিহত দ্বিতীয় ব্যাক্তি মোঃ সাইফুল ইসলাম (২০) সরকারি শামসুর রহমান কলেজ এর ইন্টারের ২য় বর্ষের ছাত্র। এতে আহত তৃৃৃতীয় ব্যাক্তি মোঃ সিয়াম (২০) ঢাকায় পড়াশোনা করেন বলে জানা যায়।
খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেন গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব হোসেন এবং কোদালপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম মিজানুর রহমান।
জানা গেছে নিহত দুুজনেরই বাড়ি গোসাইরহাটের কোদালপুর ইউনিয়নে এতে তাদের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের সাথে কথা বলে যানা যায় যে রিবল মাহমুদ এর বাড়ি কোদালপুর বুলু সরদার পাড়া এবং সাইফুল ইসলাম এর বাড়ি কোদালপুর বেপারী পাড়া, এবং আহত সিয়াম সরদারের বাড়িও বুলু সরদার পাড়া।
বার্তাবাজার/এমকে