টেকনাফে পুলিশের সাথে গোলাগুলিতে সন্ত্রাসী নিহত

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এসময় উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার হাকিম আলীর ছেলে মোজাহের (৩৫) নামে এক যুবক ঘটনা স্থলে নিহত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারী) রাত সোয়া ১টা নাগাদ উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকায় এই গুলাগুলির ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থল থেকে ১টি দেশীয় তৈরী বন্দুক ও ২টি গুলি উদ্ধার করা হয়। টেকনাফ মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা ‘বার্তা বাজার’কে এতথ্য নিশ্চিত করেন।

এদিকে নিহত যুবক কিছুদিন পূর্বে ছুরিকাঘাত করে স্থানীয় এক যুবককে হত্যার সাথে জড়িত বলে অভিযোগ এলাকাবাসীর।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর