রাজধানীর কেরানীগঞ্জে বিয়ারসহ গ্রেফতার ১

রাজধানীর কেরানীগঞ্জে (২০ ফেব্রুয়ারি) রাত ১১ টায় র‌্যাব-১০ সিপিসি-২, কেরানীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে, একটিঅপারেশনাল টিম অবৈধ মাদক দ্রব্য ‍উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন আইন্তা এলাকা ২৫ টি বিয়ার ক্যানসহ একজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে।

তার নাম মোঃ আলামিন (৩০), পিতা- মৃত লালু ভূইয়া, তিনি ঢাকা কেরানীগঞ্জের আইন্তা ভূইয়া বাড়ীতে থাকতেন। এসময় র‌্যাব সদস্যরা তার কাছ থেকে ২৫ক্যান বিয়ার এবং ১ টি মোবাইল ফোন সহ তাকে হাত নাতে গ্রেফতার করেন।

তার বিরুদ্ধে ঢাকা দক্ষিণ জেলার কেরানীগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর