অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উপলক্ষে বাহান্নর ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ।
তার আগে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ এবং অন্যান্য শিক্ষকমন্ডলী পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন -মোকাররম হোসাইন,মোঃ আল-ফাহাদ, সাবিত হাসান, হৃদয় কুমার বিশ্বাস, রিপন কুমার সানা, মনজুরুল ইসলাম আকন্দ, নাজমুল ইসলাম, মোঃ খায়রুল ইসলাম, মশিউর আল মামুন, কাওসার আহমেদ সুকর্ণ, তাসলিমা আহমেদ কুয়াশা, মাসরুকা ইসরাত যেবা প্রমুখ।
বার্তাবাজার/এমকে