সবেমাত্র কচুরিপানা খেতে বলা, এরপর ৩ বেলা খাওয়া নিষেধ হবে: নূর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নূর, পরিকল্পনামন্ত্রীর এম এ মান্নানের কচুরিপানা খাওয়ার বক্তব্য নিয়ে সমালোচনা করেছেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়েছেন নূর। সেখানেই তিনি সমালোচনা করেন পরিকল্পনামন্ত্রীর।

স্ট্যাটাসটি হুবহু সময় সংবাদের পাঠকের জন্য তুলে দেয়া হলো-

‘‘দুর্বৃত্তায়নের রাজনীতির ফলাফল!
রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বিদেশী বিনিয়োগ নাই, ব্যবসার উপযুক্ত পরিবেশ না থাকায় দেশীয় বিনিয়োগেও খরা, বিদেশে রপ্তানির অন্যতম খাত গার্মেন্টসের অবস্থা দিন দিন নাজুক হচ্ছে।

ব্যাংক, শেয়ার বাজার থেকে ছোট ও মাজারি বিনিয়োগকারীদের হাজার হাজার কোটি টাকা লুটপাট, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর অর্থে সরকারের হাত সব মিলিয়ে দেশের অর্থনীতি এখন চরম খারাপ পর্যায়ে রয়েছে।

ভোগান্তির জন্য প্রস্তুত থাকো বোকাসোকা জনগণ। সবেমাত্র কচুরিপানা খেতে বলা, কয়েকদিন পর বলবে ৩ বেলা খাওয়া নিষেধ, ২ বেলা খেতে হবে।’’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর