খালি পায়ে প্রভাত ফেরিতে কুড়িগ্রামের ২ সংগঠন

“মোদের গর্ব, মোদের আশা, আ মরি বাংলা” আজ ২১ শে ফেব্রুয়ারী দেশজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস। সারাদেশের মতো কুড়িগ্রাম জেলাও দিবসটি পালনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো নানা আয়োজন করছে।

জেলার প্রশাসনিকভাবে গতকাল রাত ১২টা ০১ মিনিটে প্রথম প্রহরে শ্রদ্ধার্ঘ অর্পন করা হয় ভাষা শহীদদের প্রতি। সকালেও বিভিন্ন সংগঠন কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ অর্পন করে। তবে ব্যতিক্রম ভাবে পুরনো ঐতিহ্যকে ধারণ করে কুড়িগ্রামের ২টি সামাজিক সংগঠন ভাষা শহীদদের স্মরণ করলো।

ছবি: বার্তা বাজার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিট এবং পরিবেশ বিষয়ক যুব সংগঠন গ্রীন ভয়েস এ কর্মসূচি পালন করে। সংগঠন ২টির সদস্যদের দেখা যায় সবাই খালি পায়ে কালো ব্যাজ ধারণ করে সকাল ৭টার দিকে প্রভাত ফেরি করে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ও জেলার প্রথম শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পন করেন ভাষা শহীদদের স্মরণে।

কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটির যুব স্বেচ্ছাসেবক দলের যুব প্রধান মাহফুজার রহমান মিলন বলেন,”সবাই জুতা পায়ে করে শহীদ মিনারে যায়,পরে বেদীতে ফুল দেয়ার সময় খালি পা হয়, যা দৃষ্টি কটু দেখা যায়। এজন্য আমরা প্রভাত ফেরী খালি পায়ে করছি।

ছবি: বার্তা বাজার

“গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলার সাধারণ সম্পাদক সুজন মোহন্ত বলেন,”আমরা খালি পা-এ প্রভাত ফেরীর পুরনো ঐতিহ্যটি পুনরায় ফিরিয়ে আনতে চাই। আর আমরা কেন্দ্রীয় শহীদ মিনারের পাশাপাশি জেলার প্রথম শহীদ মিনারেও শ্রদ্ধা জানাই।”

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর