মাতৃভাষা দিবসে নক্ষত্র পরিবার এর প্রভাত ফেরি ও পুষ্পস্তবক অর্পণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারাদেশের মতো লালমনিরহাটেও কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ প্রভাত ফেরী ও পুষ্পস্তবক অর্পণ করে লালমনিরহাটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান স্বেচ্ছাসেবী সংগঠন ও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো।

স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নক্ষত্র পরিবার এর পক্ষ থেকে প্রভাত ফেরির পরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও নিরবতা পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রদীপ কুমার আচার্য্য,সাধারণ সম্পাদক বকতিয়ার রহমান,সহ-সাংগঠনিক সম্পাদক মিসকাতুন জান্নাত কলি, শিশু বিষয়ক সম্পাদক রহিমা আক্তার রোমা,দপ্তর সম্পাদক নুরজাহান আক্তার লুসি,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তাসলিমা আক্তার তিথি সহ অন্যান্য সদস্যবৃন্দ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর