করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২২৪৪, আক্রান্ত ৬২ হাজার

প্রাণঘাতী করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১৪৪ জনে। চীনের হুবেই প্রদেশেই ১১৫ জন মারা গেছেন। চীনসহ সারা বিশ্বে মৃতের সংখ্যা অন্তত ২২৪৪ জন।

যার মধ্যে দক্ষিণ কোরিয়ায় ১ জন, ফ্রান্সে ১ জন, ফিলিপাইনে ১ জন, তাইওয়ানে ১ জন, ইরানে ২ জন, হংকংয়ে ২ জন ও জাপানে ৩ জন করে মারা গেছেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) করোনা ভাইরাসে হুবেই প্রদেশে আক্রান্ত হয়েছেন ৪১১ জন। চীনের হুবেই প্রদেশে মোট আক্রান্তেন সংখ্যা ৬২ হাজার ৪৪২ জন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) হুবেই স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেন, বিশ্বজুড়ে ভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৭৭ হাজার।

এ পর্যন্ত চীন, থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, হংকং, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং তাইওয়ানে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে চীনের বাইরে সবচেয়ে আক্রান্ত রয়েছে জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইনে থাকা প্রমোদতরী প্রিন্সেস ডায়মন্ডে। এই প্রমোদতরীতে ৬২১ জনের শরীরে করোনার লক্ষণ পাওয়া গেছে। এদের মধ্যে দুইজন মারা গেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর