আলফাডাঙ্গায় একুশের প্রথম প্রহরে ভাষাশহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা

আজ ২১শে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে জাতি।
একুশের প্রথম প্রহরে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় ভাষাসৈনিকদের অবদান ও তাঁদের সংগ্রামমুখর দিনগুলোকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। উপজেলার সর্বোচ্চ ব্যক্তি থেকে সর্বস্তরের সাধারণ মানুষের পদভারে মুখর হয়ে উঠে আলফাডাঙ্গা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার।

রাত ১২টা ১ মিনিটেই ভাষাশহীদদের প্রতি প্রথম শ্রদ্ধা জানান আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন। এর পর পরই শহীদ মিনারের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, আলফাডাঙ্গা থানা পুলিশ, আলফাডাঙ্গা পৌরসভা, আলফাডাঙ্গা প্রেসক্লাব, রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর আলফাডাঙ্গা শাখা, আলফাডাঙ্গা পৌর আওয়ামীলীগ, উপজেলা কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ পর্যায়ক্রমে পুষ্পামাল্য অর্পণ করেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর