কুড়িগ্রামে প্রথম প্রহরে ভাষা শহীদদের পুষ্পার্ঘ অর্পন

যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রামে মহান একুশে ফেব্রুয়ারি ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন ফুলের বেদী দিয়ে দিবসের সূচনা করেন।

পরে জেলা পুলিশ সুপার,জেলা আওয়ামীলীগ,কুড়িগ্রাম প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানো শেষে ভাষা শহীদদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালনসহ মোনাজাত অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিস সুত্রে জানা যায়, সকালে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রভাত ফেরী করে শহীদ মিনারে সমবেত হবেন। দিবসটি উপলক্ষে সকাল থেকে সম্মিলিত জোটের উদ্যোগে শহীদ মিনার চত্ত্বরে দিনব্যাপী অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রচ্ছদ, উদীচী ও সাম্প্রতিক কুড়িগ্রামের শিল্পীরা অংশ নেবেন,পাশাপাশি জেলার বিজয় স্তম্ভে উদ্বোধন করা হবে ৩ দিনের বই মেলা।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর