লন্ডনের মসজিদে মুয়াজ্জিনের গলায় ছুরিকাঘাত

বৃহস্পতিবার লন্ডনের একটি মসজিদে আজান দেয়ার সময় মুয়াজ্জিনের গলায় ছুরি মেরে হত্যাচেষ্টার দায়ে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

ডেইলি মেইলের খবরে জানা যায়, লন্ডন সেন্ট্রাল মসজিদে এক মুয়াজ্জিন আজান দিচ্ছিলেন, তখন তার গলায় ছুরি দিয়ে আঘাত করা হয়েছে।

বিকাল সাড়ে তিনটার সময় পুলিশ এসে বৃদ্ধ ওই মুয়াজ্জিনকে আহতাবস্থায় পড়ে থাকতে দেখেন। হাসপাতালে নেয়ার আগে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মুসল্লিরা মসজিদের ভেতরে আটক করা এক ব্যক্তির ছবি টুইটারে পোস্ট দিয়েছেন।

তবে আহত মুয়াজ্জিনের শরীরিক অবস্থা মূমুর্ষ না বলে জানিয়েছে পুলিশ।

এর আগেও মসজিদটিতে এমন হামলার ঘটনা ঘটেছে। গত বছর মার্চে দুইজন দুর্বৃত্ত ছুরি নিয়ে মসজিদটির ভেতরে হামলা করে ২০ বছর বয়সী এক তরুণকে হত্যা করে।

খবরে বলা হয়েছে, আছরের আজানের সময় মসজিদটিতে এক বর্ণবাদী শ্বেতাঙ্গ লোক ঢুকে মুয়াজ্জিনের গলায় ছুরিকাঘাত করেন।
ইংল্যান্ডের বৃহত্তম এই মসজিদটিতে ৫ হাজার মুসুল্লী ধারন করা যায় একত্রে।

সূত্রঃ যুগান্তর

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর