এবারের বইমেলায় প্রকাশ হয়েছে কবি রহমান মুফিজের কাব্যগ্রন্থ ‘মাউথ অর্গান যেভাবে বাজে’। ঢাকার বাহিরে কাব্যগ্রন্থটি এখন চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত একুশে গ্রন্থমেলায় তৃতীয় চোখ প্রকাশনে (স্টল নম্বর ২২) পাওয়া যাচ্ছে।
বইটি বাজারে এদেছে অনার্য পাবলিকেশন্স লিমিটেড। কাব্যগ্রস্থটি অনার্য পাবলিকেশন্সের স্টল ছাড়াও উদীচীর স্টলে পাওয়া যাচ্ছে।
‘মাউথ অর্গান যেভাবে বাজে’ রহমান মুফিজের চতুর্থ কাব্যগ্রন্থ। এর অাগে প্রকাশ হয়েছে বিপরীত বিনাশ, বিষনগর এবং রহমান বাড়ি যাও।
মাউথ অর্গান যেভাবে বাজে’ কাব্যগ্রন্থটিতে ৩৬ টি কবিতা রয়েছে। বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন কবি নিজেই। তিনি একাধারে কবি, সাংবাদিক ও রংবাজ। দায়িত্বে আছেন উদীচীর প্রকাশনা সম্পাদক হিসেবে। মাউথ অর্গান যেভাবে বাজে বইটি উৎসর্গ করা হয়েছে কথা সাহিত্যিক মারুফ রসূল কে। বইটির দাম ১৬০ টাকা মাত্র।
বার্তা বাজার/এসজে