কাদিয়ানীদের অমুসলিম ঘোষনার দাবিতে স্মারকলিপি প্রদান

কাদিয়ানী সম্প্রদায়ের ভ্রান্ত মতবাদ প্রচার ও প্রসার বন্ধ এবং কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘােষণার দাবিতে মৌন মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে পঞ্চগড় সম্মিলিত খতমে নবুওয়াত সংরক্ষণ পরিষদ ।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে পঞ্চগড় শহরের জালাসী মারকাজ মসজিদ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলে সর্বস্তরের ধর্ম প্রাণ মুসল্লী ও বিভিন্ন মসজিদের ইমামগন অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে সম্মিলিত খতম নবুওয়াত সংরক্ষণ পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি ও পঞ্চগড় কেদ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুল করিম,সাধারন সম্পাদক ক্বারী আব্দুল্লাহ, বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বাের্ড পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক মাহমুদুল আলমসহ জেলার শীর্ষ স্থানীয়রা আলেম ওলামায়েরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা কাদিয়ানী সম্প্রদায়ের ভ্রান্ত মতবাদ, প্রচার ও প্রসার বন্ধ এবং কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘােষণার দাবী জানান।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে কাদিয়ানীদের রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘােষণার দাবী জানিয়ে পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের কাছে স্মারকলিপি প্রদান করেন পঞ্চগড় সম্মিলিত খতম নবুওয়াত সংরক্ষণ পরিষদ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর