নিখোঁজ স্ত্রীর সন্ধান চান স্বামী

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের নয়ারহাট গ্রামের বাসিন্দা মো: রশিদ চৌধুরী (৪০) এর স্ত্রী মোছা: আন্জুয়ারা বেগম (৩৫) গতকাল (১৯ ফেব্রুয়ারি) আনুমানিক দুপুর ১২:০০ ঘটিকার সময় বাসা থেকে বেরিয়ে চলে যায়। পরে রাত পেরোলেও তিনি ফিরে আসেননি।

তার স্বামী রশিদ চৌধুরী স্ত্রীর সন্ধানে দ্বারে দ্বারে ঘুরছেন।

বাসা থেকে যাওয়ার সময় তার পরনে ছিলো বেগুনি রঙ্গের লাল ছাপ ফুলের বোরকা আর ওরনা খয়েরি রঙ্গের হাতে একটি ব্যাগও ছিলো বলে জানিয়েছেন পরিবারের সদস্যারা। তার উচ্চতা ৫ ফিট ৫ ইঞ্জি,গায়ের রং ফর্সা,মুখ মন্ডল। পরিবার সুত্রে জানা যায়,তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন। স্ত্রীকে খুঁজে পেতে তিনি আজ জেলা পুলিশের সরনাপন্ন হোন,পাশাপাশি জেলার সাংবাদিকদের কাছে দ্বারে দ্বারে তিনি ঘুরছেন।

যদি কোন সহৃদয় ব্যক্তি তার খোঁজ পেয়ে থাকেন,নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর