কুমিল্লার তিতাস – হোমনা ফাউন্ডেশন যুক্ত- রাষ্ট্র ইনক কমিটি গঠন করা হয়। সম্প্রতি নিউইয়র্ক সিটির জ্যাকশন হ্ইাটস কুইন্সে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সর্ব সম্মতিক্রমে ওয়ালীদ উদ্দিন সরকারকে সভাপতি,মো. আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক ও মো. নুর আলমকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটির অনুমোদন করা হয়।
কমিটির বিভিন্ন পদে ১৯ জন এবং ৮ জনকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য পদে যারা আছেন তারা হলেন সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হক মুরাদ, সহ-সভাপতি শাহাদত হোসেন টিপু, মো. কামাল উদ্দিন হারুন ও মো. কবির হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক সাউদুজ্জামান রিঙ্কু, মো. আল আমিন। সাংগঠনিক সম্পাদক এরশাদ মিয়া ও মাসুদ রানা রায়হান।্্অর্থ সম্পাদক খলিলুর রহমান রাজীব,সহ-অর্থ সম্পাদক মো. রাসেল সরকার, আন্তজাতিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,প্রচার সম্পাদক মারুফুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক জিনিয়া সাদেক মুনমুন,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, সমাজ কল্যার সম্পাদক হাবিুর রহমান রুমেল, দপ্তর সম্পাদক হাসান সোহাগ।
কার্যনির্বহী সদস্য নুরে আলম বিপু, শাহ নেওয়াজ আলমগীর, এ.কে.এম কামাল উদ্দিন খান, মো. মনির হোসেন, মো. নুরুল আফসার,মো. ইসমাইল হোসেন,আরিফ হোসেন ও সুমন ইসলাম। অরাজনৈতিক এই সংগঠনটি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান ও অসহায় দুঃস্থ মানুষের সেবায় কাজ করে যাওয়াই মূল উদ্দেশ্য বলে কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন। এদিকে নব গঠিত কমিটির সকলকে তিতাস-হোমনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।
বার্তা বাজার / ডব্লিও.এস