সাতক্ষীরায় পুলিশের অভিযানে গ্রেফতার ১৬

সাতক্ষীরায় পুলিশের নিয়মিত অভিযানে মাদক মামলার চার আসামিসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পুলিশ ৫০ পিস ইয়াবা, ১০ বাতল ফেন্সিডিল ও ১কেজি গাঁজা উদ্ধার করেছে।

বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ৬ জন, কলারোয়া থানা থেকে ২ জন, তালা থানা থেকে ২ জন, কালীগঞ্জ থানা থেকে ১ জন, শ্যামনগর থানা থেকে ৩ জন, আশাশুনি থানা থেকে ১ জন ও পাটকেলঘাটা থানা থেকে ১ জনসহ মোট ১৬ জন আসামিকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধেও মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছ। এ ছাড়া আটককৃতদের মধ্যে ৪ জনের বিরুদ্ধে মাদকের ২ টি মামলা হয়েছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর