রাজধানীর উত্তরায় ছাদ থেকে লাফিয়ে পড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে উত্তরা আজমপুরের রাজউক কমার্শিয়াল কপ্লেক্সের পিছনে ৭নং সেক্টরের ৫ নংরোডে ৫ নং প্লটে ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে উপর থেকে পড়ে যাওয়ার শব্দ ও চিৎকার শুনে আমরাঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি আনুমানিক ১৫/১৬ বছর বয়সের এক কিশোরী মেয়ে রক্তাক্ত অবস্থায় বিল্ডিং এর পেছনেরদিকে পড়ে আছে। পরে তাকে আহত অবস্থায় আর এমসি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণাকরে। কিছুক্ষণ পরেই উত্তরা পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উত্তরা পশ্চিম থানার এস আই সুকান্ত এই প্রতিবেদক কে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের নাম তানজিন। বিস্তারিতপরে জানানো হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম ছাড়া বিস্তারিত তথ্য জানা সম্ভব
বার্তাবাজার/কে.জে.পি