দুবাই কোরআন প্রতিযোগিতায় সিলেটের জামিল প্রথম

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ১৩তম শায়েখ রাশিদ বিন মাকতুম কোরআন প্রতিযোগিতা-২০১৯ এ ৩০ পারা গ্রুপে হাফেজ জামিল আহমেদ বিন জাহির উদ্দীন ১ম স্থান অর্জন করেছেন। ইনসাফ।

দুবাই ইন্টারন্যাশনাল হলি কোরআন অ্যাওয়ার্ড কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতা ৫টি গ্রুপে অনুষ্ঠিত হয়। প্রথম পর্ব অনুষ্ঠিত হয় ২৮শে মার্চ। ফাইনাল রাউন্ড ৮ই এপ্রিল। ১৪ই এপ্রিল পুরস্কার বিতরণ করা হয়।

বিশ্বের বিভিন্ন দেশের ছাত্ররা আরব আমিরাতের এ প্রতিযোগিতায় অংশ নেয়। যেখানে প্রথম রাউন্ডের বাছাইপর্বে ছিলো ৩১৯জন প্রতিযোগী। ফাইনাল রাউন্ডে ছিলো ৫০জন।

প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী ১৮ বছর বয়সী জামিল আহমেদের বাড়ি সিলেটের জৈন্তাপুরে । সে ২০১৪ সালে হিফজ সমাপ্ত করে। বর্তমানে সে দুবাইতে এরাবিক স্কুলে গ্রেড টেনে পড়ুয়া। তাঁর পিতা জাহির উদ্দীন দুবাইতে আওক্বাফের একটি মসজিদের ইমাম।

দুবাইতে প্রতিযোগীদের সাথে গ্রুপ ফটো।
উল্লেখ্য, জামিল আহমেদ এ বছর দুবাইতে শায়েখ হিন্দ প্রতিযোগিতায় জামিল প্রথম স্থান অধিকার করে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর