ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির রাস্তার পাশে ফুটপাতের হোটেলে বসে খাবার খেতে দেখা যায় তাকে। আর ছবি নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে শেয়ার করলেন তিনি।
ছবিতে দেখা যাচ্ছে রাস্তার পাশে এক হোটেলে বসে লিট্টি-চোখা দিয়ে দুপুরের খাবার সারলেন মোদি। আর তার সঙ্গে ছিল কুলহাদী চা। শুধু তাই নয়, খাবার খেয়ে ১২০ টাকা বিলও মেটান তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস ও এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।
দিল্লিতে ইন্ডিয়া গেটের সামনে রাজপথে, ‘হুনার হাট’ একটি কারুশিল্প মেলা চলছে। হুনার হাটে হঠাৎ সেখানে উপস্থিত হন প্রধানমন্ত্রী মোদি। তখনই এই ছবি তোলেন তিনি।
মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করার পরই সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত মেলায় যান প্রধানমন্ত্রী। সেখানে প্রায় ৫০ মিনিট সময় কাটান তিনি। মেলায় যে সমস্ত কারিগর, শিল্পীরা এসেছেন তাদের সঙ্গে কথাবার্তা বলেন প্রধানমন্ত্রী। এসময় মন্ত্রী মুক্তার আব্বাস নাকভিও তার সঙ্গে ছিলেন।
বার্তাবাজার/কে.জে.পি