২০০ গাড়ির সংঘর্ষে নিহত ২

কানাডিয়ান শহর মন্ট্রিলের শহরতলিতে একটি ব্যস্ত হাইওয়েতে ব্যাপক তুষারপাতের কারণে ২০০ টি গাড়ি সংঘর্ষে ২জন নিহত হয়। কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। এর মধ্যে ৯জন গুরুতর আহত।

নিহত দু’জন ব্যক্তি যারা ডিজেল ছড়িয়ে পড়ার সময় ধ্বংসাবশেষে আটকা পড়েছিলেন।

বুধবার মন্ট্রিয়ালের বাইরে লা প্রাইরিতে হাইওয়ে 15-তে এঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যম জানায়, প্রবল বাতাস ও তুষারপাতের কারণে রাস্তায় কিছু দেখা যাচ্ছিল না। এমন পরিস্থিতিতে চালকেরা গাড়ি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন। এসময় সড়কের প্রায় এক কিলোমিটার দূরত্ব পর্যন্ত একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটে।

গাড়ি ছাড়াও শিক্ষার্থীসহ একটি স্কুলবাস এবং একটি ট্রাকও সংঘর্ষের শিকার হয়। যদিও শিক্ষার্থীদের মধ্যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর