সিঙ্গাপুরেও বেড়ে চলছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। নতুন করে দেশটিতে আরও ৪ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে আক্রান্তের সংখ্যা দাড়াল ৮৪তে। ২০ ফেব্রুয়ারি দ্য স্ট্রেইট টাইমস এ খবর প্রকাশ করেছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। বুধবার (১৯ ফেব্রুয়ারি) একদিনেই এ ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে ১১৪ জনের মৃত্যু হয়েছে। যার বেশিরভাগই হুবেই প্রদেশে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের হিসেব অনুযায়ী এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২১২৬। এর মধ্যে ২১১৬ জনের মৃত্যু হয়েছে চীনের মূল ভূখন্ডে। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৫ হাজার।
বার্তা বাজার / ডব্লিও.এস