দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার ছোট মাগুড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
এ সময় চার পুলিশ আহত হয়েছে বলে জানিয়েছে নবাবগঞ্জ থানা।
নিহতরা হলেন- দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ওয়াজেদ আলী (২৮) এবং গাইবান্ধা জেলার সাদুল্যাপুরের রফিক আলী (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতির প্রস্তুতিকালে ঘোড়াঘাট থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওয়াজেদ আলী এবং রফিক আলীকে আটক করে। আটককৃত দুইজনকে নিয়ে ডাকাতদলের অন্যান্য সদস্যদের ধরতে মাগুড়া গ্রামে যায় পুলিশ। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। ডাকাতদের গুলিতে ওয়াজেদ এবং রফিক নিহত হয়। এতে নবাবগঞ্জ থানার চার পুলিশ আহত সদস্য আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ১৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিথুন সরকার জানান, নিহত ওয়াজেদ এবং রফিক আন্তজেলা ডাকাতদলের নেতা। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
বার্তা বাজার / ডব্লিও.এস