মানিকগঞ্জে ট্রাক-প্রাইভেট কারের সংঘর্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত ৫ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টায় শিবালয় উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকারের সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি পাশের খাদে পড়ে যায় এবং প্রাইভেটকারে সিলিন্ডার লিক হয়ে আগুন ধরে যায়। এসময় প্রাইভেটকারে থাকা ৫ জন গুরুতর আহত হন। পাটুরিয়া ও ঘিওরের ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রাইভেটকারের আগুন নিয়ন্ত্রণে আনে।
আহতদের উদ্ধার করে শিবালয় উপজেলা হাসপাতালে ভর্তি করেন। প্রাইভেটকার চালকের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করে।
এ ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। উভয় সড়কের ৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। সকাল ৮টার দিকে মহাসড়রেক যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বার্তা বাজার / ডব্লিও.এস