ক্রসফায়ারের হুমকি দিয়ে চাঁদাবাজি করার অভিযোগে সিএমপির বায়েজীদ থানার ওসি প্রিটন সরকারসহ সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মোহাম্মদ ইয়াছিন নামে এক ব্যক্তি বুধবার (২৯ ফেব্রুয়ারি) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালতে মামলাটি দায়ের করেন।।
বাদীপক্ষের আইনজীবী শহীদুল ইসলাম সুমন জানান, বায়েজীদ থানা পুলিশ বাদী ইয়াছিনকে দুই দফায় তুলে নিয়ে ২৩ লাখ টাকা আদায় করে। এ অভিযোগে বায়েজীদ থানার বর্তমান ওসি প্রিটন সরকার, সাবেক ওসি আতাউর রহমান, এসআই আকতার, এএসআই ইব্রাহিম, মিঠুন দাশ, কনস্টেবল রহমান ও সাইদুলকে আসামি করা হয়।
আদালত অভিযোগটি আমলে নিয়ে সিএমপির অতিরিক্ত কমিশনারকে (প্রশাসন ও অর্থ) তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
অভিযুক্ত বায়েজীদ থানার ওসি প্রিটন সরকার বলেন, ‘ইয়াছিন নামে কাউকে চিনি না। তাই তার অভিযোগের বিষয়ে কিছু বলতে পারব না।’
বায়েজীদ থানার সাবেক ওসি আতাউর রহমান বলেন, ‘ওই থানা থেকে তিন মাস আগে বদলি হয়ে গেছি। ইয়াছিন নামে কাউকে চিনি না। অভিযোগের বিষয়ে বলতে পারব না।’
বার্তা বাজার / ডব্লিও.এস