চট্টগ্রাম জেনারেল হাসপাতালে গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণের দ্বিতীয় দিনেও গ্যাস লাইন পুনঃসংযোগ করা হয়নি। বুধবার (১৯ ফেব্রুয়ারী) বকেয়া বিলের দরুন গ্যাস সংযোগ বিচ্ছিন্নের দ্বিতীয় দিনেও জেনারেল হাসপাতালে রান্না বান্নার কাজে ব্যবহৃত হচ্ছে লাকড়ির চুলা। ফলে সময়মত খাবার পাচ্ছেনা রোগীরা।
উল্লেখ্য, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের গ্যাস বিলের ৪ লাখ টাকা বকেয়া থাকাতে সোমবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) হাসপাতালের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। যার পর হতে এখনো পর্যন্ত গ্যাস সংযোগ পুনরায় সংযুক্ত করা হয়নি এবং কাঠকর জ্বালিয়েই চলছে হাসপাতালের রোগী ও কর্তৃপক্ষের রান্নাবান্নার কাজ।
এ ব্যাপারে গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) হাসপাতালের চেয়ারম্যান ডাঃ অসীম কুমার নাথ গতকাল কেজিডিসিএল’র নিকট হিসাব কর্মকর্তাকে গ্যাস পুনঃসংযোগের আবেদন সহ বকেয়া বিল পরিশোধের খবর পাঠানোর কথা জানিয়েছিলেন। তিনি আরো বলেছিলেন, “অনলাইনে ২ লাখ ৮০ হাজার টাকার মত সরকার বরাদ্দ দিয়েছে। সেটা আগামীকাল আমাদের হাতে আসলে কেজিডিসিএল কেজিডিসিএল কর্তৃপক্ষকে দেয়া হবে।”
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিপণন বিভাগের জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আ ন ম সালেহকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, “আমাদের কাছে নামমাত্র একটা আবেদন জমা দিয়েছে। তাতে কোন ধরণের বকেয়া বিল পরিশোধের কোন কথা বা অঙ্গীকার নেই।
তাই নিয়মনুযায়ী সংযোগ পুনঃ স্থাপন করা সম্ভব হয়নি। এছাড়া যেদিন গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সেদিন সংযোগ বিচ্ছিন্ন করা হয় সেদিন হাসপাতাল কর্তৃপক্ষের কেহ কোন চিঠি নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেনি। আমাদের কাছে আবেদন বা যোগাযোগ করা হয়নি বিধায় গ্যাস লাইন পুনঃসংযোগ করা হয়নি।”
বার্তাবাজার/কেএ