চট্টগ্রামের কদমতলীতে পুলিশের রাস্তা দখলমুক্ত অভিযান

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকালে কদমতলীর ফুটপাত হতে বিভিন্ন অবৈধ দোকান ও বৈধ দোকানের মালামাল উচ্ছেদ অভিযানে নামে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (ট্র্যাফিক বিভাগ)।

সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খাঁনের (বিপিএম, পিপিএম-বার) নেতৃত্ব ও সার্বিক নির্দেশনায় বুধবার নগরীর কদমতলী মোড়ে অবস্থিত জাহাজ ঘাট হতে ধনিয়ালাপাড়া ইঞ্জিন মার্কেট পর্যন্ত চলে অবৈধ দখলি জায়গা মুক্তকরণ অভিযান। রাস্তায় যত্রতত্র হিসেবে ফেলে রাখা দোকানের মালামাল উচ্ছেদ সহ ভ্রাম্যমাণ বিভিন্ন দোকানপাট উচ্ছেদ করা হয়।

সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) এস এম মোস্তাক আহমেদ খাঁন বলেন “সড়ক হলো সাধারণ মানুষের চলাচলের পথ। সেখানে দোকানের মালামাল রেখে ও জায়গা দখল করে দোকানদারি করে যানজট সৃষ্টি সহ পরিবেশের সৌন্দর্য নষ্ট করার কোন মানে হয়না।”

তিনি আরো বলেন, “ক্লিন রোড মানে ফ্রি রোড। বড় বড় দোকান থাকা স্বত্বেও ব্যবসায়ীরা কেন রাস্তা দখল করবে।” সিএমপির এমন রাস্তা দখলমুক্ত অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী সহ বিভিন্ন সচেতন নাগরিক মহল। তাঁদের আশক পুলিশ নগরীর সকল এলাকায় এমন উচ্ছেদ অভিযান পরিচালনা করে চট্টগ্রামের সৌন্দর্য পুনরুদ্ধারে সক্রিয় ভূমিকা পালন করবে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর