পঞ্চগড়ে দুইদিন ব্যাপী জাতীয় নাট্যোৎসবের উদ্বোধন

জঙ্গি-অবক্ষয়-দুর্নীতি, মানবেনা এ সংস্কৃতি এই প্রতিপাদ্যে মুজিব বর্ষে “৬৪ জেলায় জাতীয় নাট্যোৎসব ২০২০” এর পঞ্চগড় ও নীলফামারী অঞ্চলের দুইদিন ব্যাপী জাতীয় নাট্যোৎসব উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮ টায় পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমিতে এ নাট্যোৎসবের উদ্ধোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা সহ সংস্কৃতি মনা ব্যক্তিবর্গ।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে এ নাট্যেৎসব।পঞ্চগড় ও নীলফামারী অঞ্চলের এই নাট্যেৎসব ১৯ ফেব্রুয়ারী থেকে শুরু হয়েছে এবং শেষ হবে ২০ ফেব্রুয়ারী।

উদ্ধোধনী দিনে সরকার হায়দারের রচনা ও নির্মাণে ভৃমিজ এর প্রযোজনায় মঞ্চায়ন হয় নাটক “মায়াচর”।নাটকটি দর্শকদের মুগ্ধ করে। এ সময় অডিটরিয়াম ছিলো দর্শকের ভর্তি। দ্বিতীয় দিন হুমায়ূন আহমেদের রচনায়, মিজানুর রহমান সোহাগ ও বাসুদেব রায়ের নির্দেশনায় ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদ নীলফামারীর প্রযোজনায় মঞ্চায়ন হবে নাটক “১৯৭১”। দুই দিনই জেলার গ্রুপ থিয়েটারভুক্ত ২টি সংগঠন সন্ধ্যা ৭ টায় নাটক মঞ্চায়ন করবে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর