চট্টগ্রামে ‘রাফি স্মৃতি মহানগরী জুনিয়র (অনুর্ধ-১৮)’ ক্রিকেট লীগের শুভ উদ্বোধন অনুষ্ঠিত। বুধবার (১৯ ফেব্রুয়ারী) বেলা বারোটায় নগরীর দামপাড়া পুলিশ লাইন্স মাঠে চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার আয়োজনে রাফি স্মৃতি মহানগরী জুনিয়র (অনুর্ধ-১৮) ক্রিকেট লীগ-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি মোহাম্মদ মাহাবুবর রহমান (বিপিএম, পিপিএম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও প্রয়াত রাফির পিতা জনাব ওসমান গনি মনসুর।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস.এম.মোস্তাক আহমেদ খান (বিপিএম, পিপিএম-বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব শ্যামল কুমার নাথ, বিশিষ্ট ক্রীড়াবিদ আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী সহ পুলিশের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ও চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।
বার্তাবাজার/কেএ