উচ্চ আদালতের নির্দেশের প্রায় ছয় বছর পরও সাইনবোর্ড ও বিলবোর্ডে বাংলা লেখা নিশ্চিত করা যায়নি এখনো। বাংলা ভাষা প্রচলনে কার্যকর কোন প্রদক্ষেপ না থাকায় লক্ষ্মীপুর জেলার প্রতিটি হাট-বাজারে ইংরেজিতে সাইনবোর্ড, বিলবোর্ডের ছড়াছড়ি। ভাষার মাসে বাংলা ভাষার প্রচলন চালু করার দাবী জানান সচতেন মহল।
শত শত তাজা প্রাণের রক্তের বিনিময়ে অর্জিত হয় বাংলা ভাষা। কিন্তু তা প্রয়োগ হচ্ছেনা সঠিক মতো। একইভাবে মানা হচ্ছেনা উচ্চ আদালতের নির্দেশনাও।
ফলে লক্ষ্মীপুর জেলার শহর ও উপজেলার প্রতিটি হাট-বাজারে ইংরেজি লেখায় ব্যবসা প্রতিষ্ঠানের নাম রাখার প্রবণতা বেশি। এ ছাড়া ইংরেজিতে লেখা বিভিন্ন ব্র্যান্ডে কোম্পানী গুলোর সাইনবোর্ড, বিলবোর্ড, নামফলকের ছড়াছড়ি।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট, শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের বেশির ভাগ সাইনবোর্ড ইংরেজিতে লেখা। সরকারী ভাবে কোন তদারকি না থাকায় যত্রতত্রে বাংলার পরিবর্তে ইংরেজি সাইনবোর্ড বিলবোর্ড লাগিয়ে নিজেদের পরিচয় তুলে ধরছে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা নাম ইংরেজিতে শব্দে ব্যবহার করে সাইনবোর্ড ঝুলিয়ে রাখছে।
লক্ষ্মীপুর জেলা শহরসহ বিভিন্ন উপজেলার হাট-বাজারে সর্বত্র দেখা যায় ইংরেজি সাইনবোর্ড। অথচ অনেকেই জানেন না আদালতের এ রকম আদেশের কথা। কেউ কেউ বলছেন, তাঁদের ব্র্যান্ডের নাম ও লোগো ইংরেজিতে হওয়ার কারণে তাঁরা ইংরেজিতেই সাইনবোর্ড তৈরি করেছেন।
এতে অর্ধশিক্ষিত ও স্ব-শিক্ষিত সাধারণ মানুষ পড়ে বিপাকে। প্রতিটি দোকান সাইনবোর্ড কিংবা বিলবোর্ড যেন বাংলায় লিখা হয় এমন দাবী তাদের। তবে এসব ব্যবসায়ীরা বলছে বিভিন্ন কোম্পানী তাদের ইংরেজিতে সাইনবোর্ড দিয়ে থাকে। তারা ওই সাইনবোর্ড দোকানে লাগিয়ে ব্যবসা করছেন। বাংলায় সাইন লাগানো হউক এমন দাবীও করেন স্থানীয় ব্যবসায়ীরা।
অথচ ব্যবসা করার অনুমতি পত্র ট্রেড লাইসেন্স নেওয়ার সময় পৌরসভার পক্ষ থেকে সাইনবোর্ডে বাংলা ব্যবহারের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়। লাইসেন্সে লেখা থাকে, ‘সাইনবোর্ড/ব্যানার বাংলায় লিখতে হবে’। তবে কোথাও কোথাও বাংলা থাকলেও সাথে মিশ্র ভাষা রয়েছে।
২০১৪ সালের ১৭ ফেব্রুয়ারী উচ্চ আদালতের একটি বে এক আদেশে দেশের সব সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার, গাড়ির নম্বরপ্লেট, সরকারি দপ্তরের নামফলক এবং গণমাধ্যমে ইংরেজি বিজ্ঞাপন ও মিশ্র ভাষার ব্যবহার বন্ধ করতে সরকারকে ব্যবস্থা নিতে বলেন।
বাংলা ভাষা সম্মানার্থে দ্রুত জেলা শহরের প্রতিটি হাট-বাজার ও সকল ধরণের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ইংরেজি ভাষা সাইনবোর্ডসহ সকল ধরণের প্রচারপত্র বাংলায় লিপিবদ্ধ করার দাবী জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীসহ সকল ধরণের সচেতন মানুষ।
বার্তাবাজার/কেএ