মুন্সীগঞ্জে ভিক্ষুক সমাবেশ অনুষ্ঠিত

ভিক্ষুক পুনর্বাসন কর্মপরিকল্পনা গ্রহণ ও মুজিব বর্ষের গজারিয়াকে ভিক্ষুকমুক্ত করার লক্ষ্যে “ভিক্ষুক পুনর্বাসন কর্মপরিকল্পনা” এর যাচাই বাছাই করছেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার হাসান সাদী।

আজ বুধবার বিকাল ৩টার সময় গজারিয়া উপজেলার সকল বিক্ষুকদের পুনর্বাসন করার লক্ষ্যে তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গজারিয়ায় তালিকাভূক্ত ভিক্ষুক রয়েছে ৪৯ জন। তালিকা বহির্ভূত রয়েছে ১০জন। মুজিব বর্ষ উপলক্ষ্যে এই কর্মসূচি হাতে নিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় যাচাই বাছাই কাজের প্রাথমিক ধাপ শেষ হয়েছে।

ইউএনও মহোদয় সরাসরি প্রায় ৫৯ জন ভিক্ষুকদের সাথে কথা বলেন এবং ভিক্ষাবৃত্তি বন্ধকল্পে তাদের জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করেন। ভিক্ষুকদের মধ্যে অধিকাংশ বলেন, কারো সন্তান নেই এ জন্য ভিক্ষা করেন। স্বামী অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সন্তান ছোট ছোট তাই ভিক্ষার পথ বেঁছে নিয়েছেন। স্বামী মারা গিয়েছে আয় করে সন্তান লালন পালন করার কোন সুযোগ না থাকায় ভিক্ষাবৃত্তির মাধ্যমেই সংসার চালিয়ে যাচ্ছেন।

ভিক্ষুকদের চাহিদা অনুযায়ী পুনর্বাসন করার কথা চিন্তা করছে সরকার। ৪৯জন ভিক্ষুকের মধ্যে কেউ গাভী চেয়েছেন, কেউ রিক্সা, অটো, কেউ হাস-মুরগী পালন, কারো চাহিদা একটি দোকান। এভাবেই উপস্থিত সকল ভিক্ষুকের আলাদা আলাদা চাহিদা জেনে উর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিবেদন পাঠানো হবে। সেই প্রতিবেদনের আলোকে ভিক্ষুকদের পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার হাসান সাদী।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর