কক্সবাজার শহরে পৃথক ভাবে এলও শাখার ৩ সার্ভেয়ারের বাসায় অভিযান চালিয়ে র্যাব। অভিযানে প্রায় ১কোটি টাকা ও ওয়াসিম নামে এক সার্ভেয়ারকে আটক করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে শহরের তারাবনিয়ারছড়া ও বাহারছড়া এলাকায় এ অভিযান চালানো হয়। ওয়াসিমকে বাহারছড়া এলাকায় তার বাসা থেকে প্রায় ৭ লাখ টাকা সহ আটক করা হয়।
এছাড়া বাহারছড়া এলাকায় সার্ভেয়ার ফরিদের বাসায় অভিযান চালিয়ে ৬০ লাখ ৮০ হাজার টাকা ও তারাবনিয়ার ছড়া সার্ভেয়ার ফেরদৌসের বাসায় অভিযান চালিয়ে প্রায় ২৭ লাখ টাকা জব্দ করা হয়েছে।
আটক ওয়াসিম জেলা প্রশাসনের এলও শাখার সার্ভেয়ার বলে জানা গেছে। এসময় ওয়াসিমের বাসা থেকে বেশ কয়েকটি ব্যাংকের চেকও জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ এর একটি দায়িত্বশীল সূত্র।
বার্তাবাজার/কেএ