রামগঞ্জে বাধন ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্তদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

রামগঞ্জ উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবি সংগঠন বাঁধন ফাউন্ডেশনের উদ্যেগে ৪৩জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও শিক্ষাখাতে বিশেষ অবদান স্বরূপ ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে শিক্ষা উপকরন বিতরন ও সন্মাননা স্মারক উপহার দেয়া হয়েছে।

বুধবার বিকাল সাড়ে ৩টায় রামগঞ্জ উপজেলার জিয়াউল হক জিয়া উচ্চ বিদ্যালয় কলেজ প্রাঙ্গণে বাঁধন ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে এ সন্মাননা দেয়া হয়।

বাঁধন ফাউন্ডেশন সভাপতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।সংগঠনের সহ-সভাপতি সাজ্জাদুর রহমান রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোনাজের রশিদ, ভাদুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হোসেন ভূইয়া, রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শোহরাব হোসেন, নিচহরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন মজুমদার, বিশিষ্ট শিক্ষাবিদ তছলিম আহম্মেদ মোল্লা, বাঁধন ফাউন্ডেশন সাধারণ সম্পাদক নিপ্পন শামসুল ইসলাম ও রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সভাপতি মাহমুদ ফারুক, স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের সভাপতি সাইদুল ইসলাম জুয়েল ও তরুন ব্লাড ডোনার’স ক্লাবের সদস্যসহ স্থানীয় এলাকাবাসী।
সংগঠনের সভাপতি মাসুম বিল্লাহ জানান, কৃতি ও বৃত্তিপ্রাপ্ত ৪৩ জন শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ, কাগজ-কলম, ক্যালকুলেট-জ্যামেতিবক্স সহ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এছাড়া ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে সন্মাননা ক্রেষ্ট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহানসহ অতিথিবৃন্দ।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর