চট্টগ্রামে ইয়াবা সহ আটক মাদ্রাসা শিক্ষক

চট্টগ্রামে ইয়াবা সহ এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করলো পুলিশ। মঙ্গলবার রাতে বন্দরনগরীর স্টেশন রোড এলাকা থেকে ফয়েজুল গণি (৩৩) নামে এক মাদ্রাসা শিক্ষককে ১৩০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয় বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।

ওসি মহসিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাঝ রাতে স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে ফয়েজুল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় এবং তল্লাশি করে তার কাছে ১৩০০ পিস ইয়াবা পাওয়া যায়।

গ্রেফতার ফয়েজুল গণির (৩৩) বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার ইসলাম নগরের বাসিন্দা। পেশায় তিনি চকরিয়ার ইমাম বোখারী মাদ্রাসার শিক্ষক বলে পুলিশকে জানিয়েছেন।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বলেন, “ঢাকায় অজ্ঞাত এক ব্যক্তির নিকট ইয়াবা পৌঁছে দেয়ার উদ্দেশ্যে তিনি চকরিয়া থেকে চট্টগ্রামে এসেছিলেন এবং আজ রাত(১৯ ফেব্রুয়ারী) ১১টার ট্রেনে ঢাকায় যাওয়ার কথা ছিল।”

ফয়েজুলের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান ওসি মহসিন জানান।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর