হাতে ওয়াকিটকি। কথা বলছেন অফিসের বড় কর্মকর্তার সাথে, ওইপাশ থেকেও আসছে বিভিন্ন নির্দেশনা। অথচ সে কোনো দুদক কর্মকর্তা বা পুলিশের কেউ নয়।
তারা কখনও সেনাবাহিনীর অফিসার, কখনও দুদক কর্মকর্তা, আবারও কখনও সাংবাদিক। বিভিন্ন সময় বিভিন্ন পরিচয়ে করতো চাঁদাবাজী। নাটোরের গুরুদাশপুরে এমনই প্রতারক তিনজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, গুরুদাসপুরের তালবাড়িয়া পূর্বপাড়ার গ্রামের আবু সাঈদ ও একই উপজেলার হাঁসমারি গ্রামের হাফিজুল ইসলামও তার ছেলে হৃদয় হোসেন।

পুলিশ জানায়, এই প্রতারক চক্রটির বিরুদ্ধে অনেক ব্যবসায়ীর মৌখিক অভিযোগ ছিলো যে তারা বিভিন্ন প্রতিষ্ঠান বা এলাকায় গিয়ে সাংবাদিক বা দুদক পরিচয়ে, কখনো কখনো পুলিশের এসআই, কখনো সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে প্রতরণা করতো।
গতকাল রাতে উপজেলার নয়াবাজার এলাকার পল্লী চিকিৎসক আল-আমিনের একটি লিখিত অভিযোগ পেয়ে হাফিজুল ইসলামের বাড়ীতে অভিযান চালিয়ে পুলিশ তাকে ও তার ছিলে হৃদয়কে গ্রেফতার করে।
পরে তার দেওয়া তথ্যমতে আবু সাঈদকেও গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ওয়াকিটকি, এসআইয়ের ভূয়া আইডি কার্ড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।
ভিডিও- https://www.facebook.com/watch/?v=1717480938377257
বার্তাবাজার/কেএ