যন্ত্রপাতি ক্রয়ে দুর্নীতির দায়ে জেলে ডাঃ সরফরাজ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের জন্য যন্ত্রপাতি ক্রয়ে বিরাট অঙ্কের টাকা আত্মসাতের অপরাধে জেল হলো সাবেক সিভিল সার্জন ডাঃ সরফরাজের।

বুধবার(১৯ ফেব্রুয়ারী) চট্টগ্রাম ৬ সপ্তাহ ধরে জামিনে থাকা ডাঃ সরফরাজ জামিনের মেয়াদ শেষে চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতে পুনরায় জামিনের জন্য আত্মসমর্পন করলে বিচারক শেখ আশফাকুর রহমান জামিনের আবেদন নামঞ্জুর করে ডাঃ সরফরাজকে কারাগারে পাঠান।

দুদকের আইনজীবী মাহমুদুল হক মাহমুদ জানিয়েছেন, ডাঃ সরফরাজ সহ আরো কিছু ব্যক্তি ২০১৫ সালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের জন্য যন্ত্রপাতি ক্রয়ে অনিয়ম ও দুর্নীতি করেছেন এমন অভিযোগের ভিত্তিতে তথ্য অনুসন্ধানে নামে দুদক।

অনুসন্ধানে জানা যায় যন্ত্রপাতি ক্রয়ে প্রায় সাড়ে ৯ কোটি টাকার ঘাবলা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে গত ২৫ নভেম্বর ডাঃ সরফরাজ সহ সাতজনের বিরুদ্ধে গত দুদকের চট্টগ্রাম এক নম্বর সমন্বিত জেলা কার্যালয়ে বাদী হয়ে মামলা করেন সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক।

উক্ত মামলায় ডাঃ সরফরাজ উচ্চ আদালত থেকে জামিন চাইলে ছয় সপ্তাহের জামিনের পান। বুধবার জামিনের মেয়াদ শেষে চট্টগ্রাম মহানগর দায়রা আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিনের আবেদন করেন ডা. সরফরাজ। শুনানি শেষে বিচারক আবেদন নামঞ্জুর করে ডাঃ সরফরাজকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহারে বলা হয়, যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিকের সাথে যোগসাজশ করে জালিয়াতির আশ্রয় নিয়ে বাজার দরের চেয়ে বেশি দামে ক্রয় দেখিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের জন্য যন্ত্রপাতি কিনে ৯ কোটি ১৫ লাখ ৩০ হাজার ৪২৫ টাকা আত্মসাৎ করেছেন ডাঃ সরফরাজ সহ আরো কয়েকজন ডাক্তার।

সাবেক তত্ত্বাবধায়ক সরফরাজ ছাড়াও টাকা আত্মসাতকারিদের মধ্যে জড়িত ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডাঃ মোহাম্মদ আব্দুর রব, জুনিয়র কনসালট্যান্ট (অর্থোপেডিক সার্জারি) ডা. মোহাম্মদ মইন উদ্দিন মজুমদার ও সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডাঃ বিজন কুমার নাথ।

এছাড়াও জড়িত অন্যান্য আসামিরা হলেন, যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান বেঙ্গল সায়েন্টিফিক এন্ড সার্জিক্যাল কোম্পানির স্বত্বাধিকারী মোহাম্মদ জাহের উদ্দিন সরকার, মেসার্স আহম্মদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মুন্সী ফারুক হোসেন ও এএসএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আফতাব আহমেদ।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর