কিশোরগঞ্জে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সেমিনার

কিশোরগঞ্জে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন (১০৯) এবং ওয়ান স্টপ ক্রাইসিস সেলের কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক সচেতনমূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনানের আয়োজন করা হয়।

কিশোরগঞ্জ মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. মামুন অর-রশিদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেলের প্রোগ্রাম অফিসার মাহফুজুল ইসলামের পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মিজানুর রহমান, জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ সাদিয়া আফসানা রিমা, ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান খান, কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক, মারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবুর রহমান হলুদ প্রমুখ।

সেমিনারে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইমাম, শিক্ষক, কাজি সমিতির প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সংবাদকর্মীরা অংশ নেন।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর