ইবি উপাচার্যকে অফিসার্স এসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা

ঢাকা ইউনিভর্সিটি এলামনাই নিউজ অ্যাওয়ার্ড পাওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মকর্তাদের সংগঠন অফিসার্স এসোসিয়েশন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপাচার্যের কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান, ইবি অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ, শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া অফিসার্স এসোসিয়েশন নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আহ্বায়ক আলমগীর হোসেন খান, সদস্য পারভীন আক্তার, কবির হোসেন, মওদুদ আহমেদ পরাগ, আসাদুজ্জামান মাখন, গোলাম মাহফুজ মঞ্জু এবং উপাচার্যের একান্ত সচিব রেজাউল করিম রেজাসহ বিভিন্ন অফিসের প্রধানগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী ঢাকা ইউনিভর্সিটি এলামনাই নিউজ অ্যাওয়ার্ড পেয়েছেন। এদিন বিকেলে ঢাকার সরকারী বিজ্ঞান কলেজ মিলনায়তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান তার হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন বলে জানা গেছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর