জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুন এক সেঞ্চুরি করেছেন বিশ্বকাপ জয়ী তরুন তানজীদ হাসান তামিম। দুই দিনের প্রস্তুতি ম্যাচের শেষ দিনে আজ বুধবার বিকেএসপিতে তিনি মাত্র ৮৭ বলে সেঞ্চুরির দেখা পান। তার সাথে সেঞ্চুরী করে বসেন আরেক বিষ্ময়বালক আল আমিনও। আল আমিনের সেঞ্চুরীটা আসে ১৪৫ বলে।
মাঠে এসেই শাসন করতে শুরু করেন জিম্বাবুয়ের বোলারদের। তাদের ব্যাটে ভর করে জিম্বাবুয়ের বোলারদের পরীক্ষা নিচ্ছে বিসিবি একাদশ। পরীক্ষার ফলাফল এসেছে ম্যাচ সমতা।
গতকাল মঙ্গলবার প্রথম দিন সাত উইকেট হারিয়ে ২৯১ রানে দিন শেষ করে জিম্বাবুয়ে। আজ ব্যাটিং করতে না নেমে ইনিংস ঘোষণা করেন সফরকারীরা। জবাবে বিসিবি একাদশ মাঠে নেমে ৫ উইকেট হারিয়ে করে ২৮৮ রান। যার মধ্যে এসেছে তামি ও আল-আমিনের দুটি সেঞ্চুরী।
জিম্বাবুয়ের পক্ষে আনিসলে নডলোবু ১১ ওভার বল করে ৫২ রান খরচ করে তুলে নেয় দুইটা উইকেট। মুতুম্বতজি,টিসুমা এবং মুম্বা নেয় একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
জিম্বাবুয়েঃ ২৯১/৭ (৯০ ওভার)
মুম্বা-৫৪(১০৫),মাসভাউরে ৪৫(৭৭)
আল-আমিনঃ১২-৪০-০-২ , শাহাদাতঃ ৮-২-১৬-৩
বাংলাদেশঃ ২৮৮/৫ (৫৯.৩ ওভার)
তামিম ১২৫(৯৯), আল আমিম ১০০(১৪৫)
নডলোবুঃ ১১-২-৫১-২, মুম্বাঃ ৯-১-৩৭-১
ফলাফলঃ ম্যাচ ড্র
বার্তা বাজার/এসজে