ভূঞাপুরে ফেন্সিডিলসহ প্রাইভেটকার আটক

বুধবার সকালে টাঙ্গাইলের ভ’ঞাপুর উপজেলার গোবিন্দাসী- খানুরবাড়ি বালুর ঘাট এলাকা থেকে ৯’শ ৭০ বোতল ফেন্সিডিলসহ একটি প্রাইভেটকার আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ।

ট্রাফিক সার্জেন্ট ওয়ালিদ বলেন, বুধবার সকাল ৮ টার দিকে উত্তরবঙ্গ থেকে একটি প্রাইভেট কার বঙ্গবন্ধুসেতু গোল চত্ত্বর পার হওয়ার সময় সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করি। সে বুঝতে পারলে গাড়ির গতি আরো বাড়িয়ে দেয় আমিও ধাওয়া করলে সে গোবিন্দাসীর খানুরবাড়ি ঘাটে এসে প্রাইভেটকারটি রেখে পালিয়ে যায়। এ সময় গাড়ি তল্লাশী করে ৯শত ৭০বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, আমরা ফেন্সিডিলের বড় একটি চালান জব্দ করতে সক্ষম হয়েছি। থানায় মামলা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর