নিখোঁজ সংবাদ

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলাস্হ ০১ নং কাঞ্চনপুর ইউনিয়নের পুর্ব বিঘা ছোট হাজী বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ আলী(৭০) বিগত ০৩ মাস থেকে নিখোঁজ রয়েছে। তার গায়ের বর্ন সুন্দর, উচ্চতা ৬ ফিট।

পারিবারিক সুত্রে জানাযায়, সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী চোখের দৃষ্টিশক্তি হারানোর পর থেকে হঠাৎ করে হারিয়ে গেলেও আবার ফিরে আসতো। কিন্তু বিগত ১৫ ডিসেম্বর ২০১৯ সর্বশেষ রামগঞ্জে তার দেখা মিললেও অদ্যাবধি পর্যন্ত আত্নীয় স্বজনসহ সকল স্থানে খোজাখুজি করেও মোহাম্মদ আলীর কোন সন্ধান পাওয়া যায় নি।

তাই কোন সহৃদয়বান ব্যাক্তি মোহাম্মদ আলীর কোন খোজ পেলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।

মোবাঃ 01732650654 (বোন আমেনা বেগম)।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর