কক্সবাজারের কুতুবদিয়া দরবারে শরীফের ওরশে যাওয়ার পথে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে নৌদূর্ঘটনায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন। নিখোজ রয়েছে এক শিশু। বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় এদূর্ঘটনাটি ঘটে।
নিহত হয়েছেন- কাথরিয়া দক্ষিন বাগমারা এলাকার ছমিয়া বাপের বাড়ী মৃত রৌশনুজ্জানের পুত্র ওমান প্রবাসী মোঃ আক্কাছ (২৮)। নিঁখোজ রয়েছে চুনতি কাথরিয়া দক্ষিণ বাগমারা ১ নং ওয়ার্ডের আইদ্দারখীল এলাকার আমান উল্লাহর পুত্র মোঃ মিনহাজ (৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, কুতুবদিয়া দরবার শরীফের ওরশে যাওয়ার জন্য চুনতী বাজার থেকে স্থানীয় মৃত মোঃ ইউসুপ এর পুত্র মোঃ জাহিদুল ইসলামের ট্রলারটি নিজে চালিয়ে ১শ গজ রওনা হলে ট্রলারটি উল্টে যায়। স্থানীয় জেলেরা উদ্ধার করে তাদের কে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আক্কাছের মৃত্যু হয় বলে জানা যায়।
বার্তাবাজার/এমকে