মুন্সীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা বিভাগীয় প্রতিনিধি দলের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২ টায় শহরের পৌর মার্কেটের জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই কর্মিসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন নান্নু। জেলা যুবদলের সভাপতি সুলতান আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সহ-সভাপতি মজিবুর রহমান, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শাহ্ আলম চৌধুরী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা বিএনপির সহ-সভাপতি আতোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, সদর উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ হোসেন পুস্তি। সাধারণ সম্পাদক সামসুল হক সরকার, শহর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মোঃ শাহীন মিয়া, শহর যুবদলের সভাপতি এনামুল হক, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক শফিকুল হাসান তুষার প্রমুখ।
এসময় কেন্দ্রীয় নেতারা যুবদলের জেলা ও উপজেলার নেতাকর্মিদের বিভিন্ন পরামর্শ মূলক দিক নির্দেশনা দেন। এ সময় তারা আগামী দিনে সরকার বিরোধী আন্দোলনে চাঙ্গা করতে কমিটি গঠনের উপর দাগিদ দেন।
সভায় জেলার মিরকাদিম পৌরসভা, মুন্সীগঞ্জ শহর এবং সদর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহব্বায়ক কমিটির অনুমোদন দেয়ার সম্ভবনা রয়েছে।
বার্তাবাজার/এমকে