স্ত্রী হত্যার পর লাশ গুমের চেষ্টার দায়ে স্বামির ফাঁসি

বরগুনার পাথরঘাটায় স্ত্রীকে হত্যা করার পর তার লাস গুম করার চেষ্টা করার অপরাধে পাষন্ড শ্বামী বাচ্চুকে (৫৫) মৃত্যুদন্ড দিয়েছে আদালত। আজ বুধবার বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত বিচারক এএইচএম ইসমাইল হোসেন এ রায় দেন।

বরগুনার অতিরিক্ত (পিপি) অ্যাডভোকেট আকতারুজ্জামান বাহাদুর রাষ্ট্রপক্ষে এবং আসামি পক্ষে অ্যাডভোকেট কমল কান্তি দাস মামলাটি পরিচালনা করেন।

২০০৮ সালের ২৭ আগস্ট রাতে স্ত্রী হামিদাকে (৪৫) মাথায় আঘাত করে হত্যার পর বাড়ির পাশের খালের পাড়ে মরদেহটিকে মাটি চাপা দিয়ে রাখেন স্বামী বাচ্চু। হামিদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পরদিন হামিদার বাবাআর বাড়িতে গিয়ে জানায়। বাচ্চুর কথা ও আচরণে গ্রামবাসীর সন্দেহ হয়। ১৫ সেপ্টেম্বর গ্রামবাসী বাচ্চুকে আটক করে চাপ দিলে তিনি হত্যার সত্যতা স্বীকার করেন। গ্রামবাসী ওই দিনই বাচ্চুকে পুলিশে সোপর্দ করেন। এরপর হামিদার মা জাহানারা বেগম বাদী হয়ে পাথরঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন।

আজ রায় ঘোষণার সময় আসামি বাচ্চু সেখানে উপস্থিত ছিলেন। পিরোজপুর আদালতে্ব বাচ্চুর বিরুদ্ধে একটি হত্যা মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গিয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর