বগুড়ার শেরপুর উপজেলার পৌর শহরের টাউন কলোনী এলাকার চিকিৎসক ডা. নাহিদ রানার ছেলে নির্ঝর (২৮) নিখোজের ১৭ দিন অতিবাহিত হওয়ায় তাকে ফিরে পেতে ১৯ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টায় শেরপুর বাসষ্ট্যান্ড এলাকায় মানব বন্ধন করেছে নির্ঝরের পরিবার ও বিভিন্ন পেশার মানুষ।
নিখোঁজ নির্ঝরের চাচা ডা. জাহিদুল ইসলাম শিপলু নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কে.এম মাহবুবার রহমান হারেজ, ক্লিনিক মালিক সমিতির সভাপতি মোকারিম হোসেন রনি, ফরহাদ হোসেন মুন্না, পিকআপ মালিক সমিরিত সভাপতি সুমন, নির্ঝরের মা জোৎনা নাহিদ, বাবা ডা. নাহিদ রানা, নির্ঝরের চাচা শহিদুল হাসান বুলবুল, মনিরুজ্জান জ্জামান জুয়েল, বড় ভাই কারিমুল ইসলাম, অরিফুল ইসলাম, হারুন, মাসুদ, তরুন, রুকন সহ বিভিন্ন পেশাজীবীর মানুষ।
উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি (রোববার) রাত ৮টার দিকে শেরপুর পৌরশহরের ধুনটমোড় এলাকা থেকে তিনি নিখোঁজ হন। তার ব্যবহৃত দুটি মোবাইল ফোনই বন্ধ পাওয়া যাচ্ছে। নির্ঝর পেশায় একজন ঔষধ ব্যবসায়ী। তিনি এক কন্যা সন্তানের জনক। এ ব্যাপারে শেরপুর থানায় ৩ ফেব্রুয়ারি একটি সাধারণ ডায়েরী করা হয়েছে’।
শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হারুন উর রশীদ জানান, এ ব্যাপারের পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছে। তার ব্যবসায়িক লেনদেনসহ বেশ কিছু বিষয় নিয়ে পুলিশ তাকে খুঁজে বের করার চেষ্টা করছে।
শেরপুর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর বলেন, আমরা সকলে তাকে খুঁজে বের করার জন্য তথ্য প্রযুক্তি ব্যবহারসহ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
বার্তা বাজার/এসজে