পঞ্চগড়ের বোদা উপজেলায় বোদা বাজারে গভীর রাতে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে বোদা থানার পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) রাত দেড়টায় বোদা বাজার থেকে মাইক্রোবাস ও দেশীয় অস্ত্র সহ ওই ৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের মাথা ফাটা এলাকার সফিকুল ইসলামের ছেলে সাদিকুল হোসেন (২০),একই ইউনিয়নের আজিজনগর এলাকার নুরুল ইসলামের ছেলে নাহিদ হোসেন (১৯) ও একই উপজেলার শালবাহান ইউনিয়নের বোয়ালমারি এলাকার বিকাশ বর্মনের ছেলে উদয় বর্মন (২২)।
পুলিশ সূত্রে জানা যায়,আজ রাত দেড়টায় বোদা বাজারে মাইক্রোবাস নিয়ে ডাকাতির প্রস্তুতির সময় স্থানীয়রা তাদের দেখলে তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এসময় তাদের মধ্যে ৩জনকে আটক করলে বাকিরা পালিয়ে যায়।
এসময় মাইক্রোবাসটি সহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র এবং আটককৃতদের থানায় নিয়ে যায় পুলিশ। বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হায়দার মো আশরাফুজ্জামান ডাকাতির প্রস্তুতি কালে তিন জন আটক করার সত্যতা স্বীকার করে বলেন মামলার প্রস্তুতি চলছে।
বার্তাবাজার/এমকে