যশোর শার্শা নাভারন হাড়িখালি নামক স্থানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে লোকাল বাসের চালক নিহত হয়েছেন ও আহত হয়েছেন অন্তত ২০ জন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নাভারণ হাইওয়ে পুলিশের ওসি জহির উদ্দিন বলেন,বুধবার সকালে ঘন কুয়াশার কারণে নাভারন -সাতক্ষীরা মহাসড়কের শার্শার হাড়িখালি নামক স্থানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে লোকাল বাসের চালকের মৃত্যু হয়েছে তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।
শার্শার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক(তদন্ত)সুকদেব রায় বলেন,সাতক্ষীরা জেলার কলারোয়ার বুঝতলা বিবিআরএনএস মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা গ্রীন বাংলা পরিবহনের বাসে করে নাটোর রাজবাড়ী পিকনিকে যাচ্ছিলেন।
এসময় যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি লোকাল বাসের সাথে পিকনিকের বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।এতে লোকাল বাসের চালকের মৃত্যু হয়েছে এবং পিকনিকের বাসের ২০ জন আহত হয়েছে।আহতদের বিভিন্ন হাসপাতালে ও প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বার্তাবাজার/এমকে