বরগুনার পাথরঘাটায় চাঞ্চল্যকর স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার মামলায় স্বামী বাচ্চু হাওলাদার (৫৬) ফাঁসির রায় দিয়েছে বরগুনা জেলা ও দায়রা জজ এ.ই.এম ইসমাইল হোসেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় এ রায় প্রদান করা হয়। জানা গেছে, ২০০৮ সালে বরগুনার পাথরঘাটা উপজেলার আমতলা গ্রামের বাচ্চু হাওলাদার তার স্ত্রী হামিদাকে হত্যা করে খালের পাড়ে মাটির ভিতরে পুঁতে রাখেন পরে স্থানীয়রা সন্দেহ করে চাপ প্রয়োগ করার পর বাচ্চু স্বীকার করে।
পরে হামিদার মা জাহানারা বাদী হয়ে পাথরঘাটা থানায় মামলা দায়ের করেন সেই মামলায় বাচ্চুর ফাঁসির রায় দেন বিজ্ঞ আদালত।
বার্তাবাজার/এমকে