ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর ইংরেজি ছোটো গল্প সংকলন Nineteen Seventy One এর বাংলাদেশী সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়েছে। এর আগে বইটি ভারতের দিল্লি থেকে প্রকাশিত হয়। অমর একুশে বইমেলা ২০২০ উপলক্ষে এটি প্রকাশ করেছে বাংলাদেশের আগামী প্রকাশনী।
জানা যায়, মঙ্গলবার (১৮ ই ফেব্রুয়ারী) রাতে বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে (সোহরাওয়ার্দী উদ্যান) বইটির মোড়ক উন্মোচন করা হয়।
বইটির মোড়ক উন্মোচন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক এবং বিশিষ্ট কবি ও সাহিত্যিক কামাল চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, প্রখ্যাত সংগীত শিল্পী বুলবুল মহলানবিশ, সাবেক সচিব ও প্রধান তথ্য কমিশনার আজিজুর রহমান আজিজ, কবি গৌরানগ মোহান্ত, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম. এ. মান্নান ও আগামী প্রকাশনীর কর্নধার ওসমান গনি প্রমুখ।
বার্তাবাজার/এমকে