ঝুঁকিপুর্ণ নড়াইলের শেখ রাসেল সেতু, আতংকে যাত্রীরা

নড়াইলের সারা শহরের যাতায়াতের ব্যবস্থা মূলত একটি সড়ক দিয়েই। বিকল্প ব্যবস্থা থাকলেও কেন যেন কার্যকর হচ্ছে না ভারি যানবাহন চলাচল পথের। তাছাড়া এ সড়কের পাশেই রয়েছে জনগুরুত্বপূর্ণ অফিস আদালত।

শহরের মধ্য দিয়ে চলাচলকারী এই যানবাহনগুলি শেখ রাসেল সেতু দিয়ে পারাপার হচ্ছে। যার ফলে সেতুতে ভারি যানের চাপ বেড়েই চলেছে। মাঝে-মধ্যে সেতুতে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যাচ্ছে। সেতুর ডিজাইনের কারণেই এই সমস্যা। সরু সেতুতে গাড়ি ওঠার পর অপরদিক থেকে আসা গাড়ির সাইড দিতে পারছে না। সে কারণে সেতুর উপরেই লেগে থাকছে যানজট। সেতুর ফুটওয়েতে উঠে যাচ্ছে গাড়ি।পথচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষ করে সম্পুর্ণ লোড ট্রাক সেতুর ওপর গিয়ে সামনে পিছনে যাওয়া-আসা করলে কাঁপছে সেতু।এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসসহ সকল ধরনের যানবাহন চলাচল করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাস মালিক ও শ্রমিকরা অধিক যাত্রী পাওয়ার আশায় শহরের মধ্য দিয়ে যাত্রবাহী বাস চলাচলের পক্ষে। আর সে কারণেই শহরের মধ্য দিয়ে যান চলাচল বন্ধ করা যাচ্ছে না।

সচেতন নড়াইলবাসী অচিরেই শহরের মধ্য দিয়ে যান চলাচল বন্ধের দাবি জানিয়েছেন।

রাসেল সেতু রক্ষায় ভারি যান চলাচল বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। দিনের বেলা ভারি যান চলাচল বন্ধে ব্রিজের দুপাশে আটকে দেয়া হবে। শুধুমাত্র হালকা যান চলাচল করবে বলে জানিয়েছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন পিপিএম বার।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর