বাংলাদেশের বাজারে আবার স্বর্ণের দাম বেড়েছে। প্রতি ভরিতে এইবার ১১৬৬ টাকা দাম বেড়েছে। গতলা মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে নতুন নির্ধারন করা দামে প্রতি ভর স্বর্ণের সর্বোচ্চ ক্রয়মূল্য হবে ৬১ হাজার ৫২৭ টাকা। এই মূল্য বুধবার থেকে কার্যকর হবে।
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে বৈশ্বিক বিভিন্ন অস্থিরতার কারণে। দেশীয় বুলিয়ন মার্কেটেও পড়েছে এর প্রভাব।
নতুন মূল্য তালিকানুযায়ী, ২২ ক্যারেট সোনার ভরিপ্রতি দাম হবে ৬১ হাজার ৫২৭ টাকা। ২১২ ক্যারেটেরটা ৫৯ হাজার ১৯৪ টাকা এবং ৫৪ হাজার ১৯৪ টাকায় পাওয়া যাবে ১৮ ক্যারেটের এক ভরি সোনা। সয়ান্তন পদ্ধতিরর সোনা পাওয়া যাবে ৪১ হাজার ৪০৭ টাকায় ওক ভরি।
তবে রুপার দাম আগের মত ৯৩৩ টাকাই আছে।
গত৫ই জানুয়ারি সর্বশেষ সোনার দাম বৃদ্ধি পায়। তখনও বৈশ্বিক অস্থিরতারকে কারণ হিসাবে উল্লেখ করেছিল। তারও আগে গত বছর ১৯ ডিসেম্বর স্বর্ণের দাম বাড়ার কারন হিসাবে ডলারের মূল্য বৃদ্ধিকে দায়ী করেছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি।
বার্তা বাজার/এসজে